ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৬ বিকাল ৫:৪১

নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টটি পরিচালিত হয় জেলা প্রশাসকের স্বাক্ষরে। কিন্তু অভিযোগ উঠেছে, কারো তোয়াক্কা না করেই সেই স্বাক্ষর পরিবর্তন করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান বাচ্চু। শুধু তাই নয়, গত ২৬ ফেব্রুয়ারি রুপালী ব্যাংকের মহাজনপট্টি শাখা থেকে তড়িঘড়ি করে তুলে নেয়া হয়েছে এক লক্ষ টাকা।

রূপালী ব্যাংক মহাজনপট্টি শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান এসে সিকিউরিটি চেইঞ্জ করে ১ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।

এই অনিয়মের বিষয়ে অভিযুক্ত জেলা কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি মেজাজ হারান এবং সাংবাদিকদের হুমকি প্রদান করেন। একইসাথে তিনি নিজেকে এই অ্যাকাউন্টের মালিক দাবি করেন। তিনি বলেন, এই অ্যাকাউন্টের মালিক জেলা প্রশাসক নয়, এটির মালিক আমি। অহেতুক নিউজ প্রচার করলে ঝামেলায় পড়বেন।"

এদিকে এই অনৈতিক অর্থ উত্তোলনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরেক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। তার দাবি, সংগঠনের কাজেই এই টাকা ব্যয় হয়েছে। তিনি বলেন আমরা এই টাকা উত্তোলন করে ঢাকা মিছিল-মিটিংয়ে খরচ করছি।

পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, স্বাক্ষর পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং এর পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমার অজান্তেই স্বাক্ষরটি পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ম্যানেজার ও সমাজসেবা কর্মকর্তাদের ডেকেছি। টাকা গুলো কোন খাতে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বর্তমানে ঢাকায় আছেন, ফিরে আসলে তাদের ব্যাখ্যা জানবো।

সরকারি ফান্ডের অর্থ উত্তোলনে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অভিযোগ এখন জেলাজুড়ে আলোচনার বিষয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এই নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে লিখিতো অভিযোগ দিয়েছেন ভোলা জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব কেফায়েত উল্ল্যা নজির।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ