ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৪-৩-২০২৬ বিকাল ৫:৪১

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (০৪ মার্চ) উপজেলার মধুডাঙা, বাটুলিয়া ও কাওয়ালীপাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে মেসার্স এল এফ ব্রিকস, মেসার্স মরিয়ম ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস এবং মেসার্স সাজেদা ব্রিকসকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাঁচটি ইটভাটা থেকে সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানার পাশাপাশি মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ভেঙে ফেলে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে। বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার