কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, প্রসাধনী সামগ্রী ও ফুচকা তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে বিজিবি। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৫০০ টাকা।
বুধবার (৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সদস্যরা মঙ্গলবার (৩ মার্চ) জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা এবং বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
অন্যদিকে জেলার আদর্শ উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করা হয়। জব্দ করা বাজির আনুমানিক বাজারমূল্য ৯৫ লাখ ৬৪ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ করা পণ্য কাস্টমসে জমা করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন
নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!