কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় দুই ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে কুর্শা ও শহীদবাগ ইউনিয়নের দুই ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে কুর্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোঃ মশিয়ার রহমান (৪৪)। তিনি পশ্চিম বাহাগিলি গ্রামের মোঃ আব্দুল মান্নান ও মোছাঃ ওমিলা খাতুনের পুত্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী হরি চরণ বর্মন (৬০)–কে গ্রেফতার করা হয়েছে।। তিনি বল্লব বিশু গুলশান মোড় এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র এবং দীর্ঘদিন ধরে শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, অপরাধ দমন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ