সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জুয়েল
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যকর কমিটির নির্বাচনে সভাপতি এম.এইচ.এম জাহাঙ্গীর আলম ও আবু বেলাল হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার রাত ৮ টায় জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব ও সহ-সভাপতি আসাদুজ্জামান আল আজাদ, সহ-সাধারন সম্পাদক (প্রশাসন) সাঈদ হোসেন আল মুরাদ, সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) জহুরুল ইসলাম-২, এবং সহ-সাধারন সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) আরিফুল ইসলাম (স্বপন)।
এছাড়া বিজয়ী সদস্যরা হলেন, নুসরাত-ই-আলম কেয়া, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩ (রানা), সুলতান মাহমুদ (রাজা), নাজমুল হুদা (রাফি), আতাউল ইসলাম (আশিক), আনোয়ার হোসেন-৪ (রানা) ও আলতাব হোসেন (উজ্জল)। বিজয়ীদেরকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন