ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৩-৩-২০২৬ বিকাল ৫:৩৩
যশোরের অভয়নগরে নিজ ঘরের ভেতর মাদকসেবনের দায়ে তুহিন মোড়ল (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জেল-জরিমানার দ- দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।
দ-প্রাপ্ত তুহিন মোড়ল আমডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।  
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ ঘরের ভেতর মাদকদ্রব্য সেবনের দায়ে তুহিন মোড়ল নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও একশত টাকা জরিমানা করা হয়।  
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরণীর ক্রমিক ২১ মোতাবেক একজন মাদকসেবী যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত