সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব লিঃ-এর “ক” অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ। সংগঠনের চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির তারা স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, রংপুর ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মোঃ আলিমুল রেজা খান জুয়েল, রংপুর সদর উপজেলা চাকুরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারি উজ্জ্বল কুমার মিত্র, স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান মোঃ আসাফ-উদ-দৌলা এবং আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল।
এ সময় বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারি রেজাউল করিম, ট্রেজারার মাহমুদা বেগম, ডিরেক্টর ফাকের সরকার ও আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কালব জেলা ব্যবস্থাপক দিলীপ কুমার রায় এবং উপজেলা ব্যবস্থাপক দেবাশীষ গুহসহ অন্যান্যেরা।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাস করা হয়। বক্তারা সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied