রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গীত পরীক্ষা গ্রহনকারী সংস্থা ধ্রুব সংস্কৃতি পরিষদ এর অধীন তালিকাভুক্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত পরীক্ষা মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর পর্যন্ত বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে কন্ঠ সঙ্গীত এবং যন্ত্র সঙ্গীতে ৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরীক্ষার উদ্বোধন করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা একজন শিশুর মননশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। শিশুর মানসিক গঠনে সহ শিক্ষা কার্যক্রম হিসাবে ক্রিড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন।
ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সভাপতি বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্তের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের স্নাতকোত্তর পাস করা বেতার ও টিভি শিল্পী শ্রাবন্তী দাশের সঞ্চালনায় এসময় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চাইথোয়াইমং মারমা, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং বেতার ও টিভি শিল্পী স্বরুপ দেবনাথ প্রমূখ।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭
আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন
ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার
চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
শ্রীনগরে র্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার
শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন
পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট জেলা শহরে পুলিশের অভিযান
চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার
পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ
১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার
Link Copied