ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৪:৩৪

বগুড়ার নন্দীগ্রামে মাদকসহ ২জন এবং ওয়ারেন্ট মূলে ৫জন, সর্বমোট ৭জন আসামীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই মাদক কারবারিরা হলেন, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চক্রামপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে সুজন (৩৫) ও লালমিয়ার ছেলে বায়জিদ (৩৮) এবং ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্টপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মো, ফারুক হোসেন, মোহাম্মদ আলীর ছেলে মো, আব্দুল মজিদ, আলী আজগরের ছেলে মো, বুলবুল, মজিবর রহমানের ছেলে  মো, আব্দুল হান্নান, বাহার উদ্দিনের ছেলে মো, মোকলেছার।

সোমবার (২রা মার্চ) রাত ১১টার সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের দিক-নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন ও এসআই রাজিবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার চক্রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা সহ মাদক কারবারি সুজন ও বায়জিদ কে গ্রেফতার করেন এবং একই রাতে গুলিয়া কৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের জিআর ওয়ারেন্ট মুলে ফারুক, মজিদ, বুলবুল, হান্নান ও মোকলেছার রহমানকে গ্রেফতার করেন।

তথ্যটি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ইয়াবা সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং জিআর ওয়ারেন্ট মূলে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু