ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৩-৩-২০২৬ বিকাল ৫:১২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। 

কৃষি অধিদপ্তরের আয়োজনে ও প্রকল্প পরিচালক আবু রেজা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, থানার ওসি আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সহ-সভাপতি নুরুন্নবী, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস এবং বিএনপি নেতা জমিরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, কর্মকর্তা, কৃষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে মেলার উদ্দেশ্য ও আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- মনিটরিং অফিসার মশিউর রহমান। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পুর্ণ হয়েছি। আমাদেরকে কৃষি উৎপাদনে আরও সচেষ্ট হতে হবে। এক পর্যায়ে তিনি বলেন এর আগে সার নিয়ে আমাদের সরকারের কিছু বদনাম হয়েছিল, এবার যেন সার নিয়ে কোনো বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো বদনাম শোনা গেলে, যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। পরে, কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা