বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযানে বটিয়াঘাটার আলোচিত সালেহা বেগম হত্যা মামলার পলাতক আসামি সিজার মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ মার্চ) ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম সালেহা বেগম দীর্ঘদিন যাবত পিরোজপুর জেলার ইন্দুকানী থানা এলাকায় অবস্থান করতেন। গত ১৯শে আগষ্ট সন্ধ্যা থেকে সালেহা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার ছেলে শামীম ফকির বাদী হয়ে মোঃ লালন গাজী নামে একজন ব্যক্তিকে আসামী করে খুলনার আদালতে একটি মামলা দায়ের করেন।
পিবিআই সূত্রে জানা যায়, মামলার সূত্র ধরে পিবিআই পিরোজপুর জেলার ইন্দুরকানী থানা এলাকায় খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ভিকটিম সালেহা বেগম ও আসামি মোঃ লালন গাজী একত্রে ওই থানার চাড়াখালী গ্রামের মোছাঃ জেসমিন বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। গত ১৯শে আগষ্ট সন্ধ্যায় ভিকটিম এবং আসামি মোঃ লালন গাজী তার মামা বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গজালিয়া গ্রামে যাওয়ার কথা বলে একত্রে বাসা থেকে বের হন। কিন্তু তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। এরপর থেকে আসামী লালন গাজীকে খুজতে থাকে খুলনা পিবিআই।
অন্যদিকে ঘটনাসূত্রে জানা যায়, গত ২০শে আগষ্ট আনুমানিক ৪টা ৩০ মিনিটে বটিয়াঘাটা থানা পুলিশ বটিয়াঘাটা থানাধীন ৪নং সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামের শহীদ শেখ এর বাড়ির পশ্চিম দিকে ঝপঝপিয়া নদী হতে মাথাবিহীন অজ্ঞাতনামা একজন মহিলার মৃতদেহ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে উক্ত মৃতদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় থানা পুলিশ উক্ত মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং ডিএনএ নমুনা সংগ্রহ ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা রুজু হয় (যার মামলা নং-০৯, তাং ২০/০৮/২০২৫)। এদিকে,
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে পিবিআই পূর্বে আসামি লালন গাজীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। অপর আসামি সিজার মোল্লা দীর্ঘদিন পলাতক ছিল। তাকেও গতকাল সোমবার গ্রেফতার করা হয়।
পিবিআই খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, আমাদের একটি বিশেষ দল ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। সিজার মোল্লা অত্যন্ত কৌশলী হওয়ায় তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতেন। একপর্যায়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তীতে আদালতে হাজির করলে সিজার মোল্লা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা