মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
মাদারীপুর সদর উপজেলার দুর্গাবদী ইউনিয়নে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। লাশের পরিচয় ছিল অজানা, মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়েছিল, ঘটনাস্থলে ছিল না কোনো সুস্পষ্ট আলামত।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় প্রথমদিকে তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ।
তবে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
তিনি সিরাজ সরদার (৫৬), দক্ষিণ বিরাঙ্গল, সদর থানা, মাদারীপুরের বাসিন্দা।
এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে মোঃ বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, “ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প দিনেই আমরা হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি।”
অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এমএসএম / এমএসএম
শিবচরের পাঁচ্চর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিউটি শাখাওয়াতের প্রার্থিতা ঘোষণা
টানা বৃষ্টিতে চৌগাছার নিচু এলাকা প্লাবিত ঘরে উঠেছে পানি নিরাপদে ছুটছেন অনেকে
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল ভূরুঙ্গামারী উপজেলা সদর
বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার
পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী
টানা বৃষ্টিতে প্লাবিত সাগরবেষ্টিত কুতুবদিয়া, ভাটার সময়ও না নামায় বাড়ছে উদ্বেগ; পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযানে টঙ্গীর দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার
জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ
আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক কারবারি আটক!
ফটিকছড়িতে আনন্দের বন্যা: সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলেন হাইকোর্ট
গাজীপুরে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিকেএসপি
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেপ্তার, ৫টি মোবাইল ও ৯টি সিম জব্দ
Link Copied