শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে স্বাধীনতার মাসে দুই গৃহহীন নারী পেয়েছেন নতুন বাড়ি। সেইসাথে অসহায় মানুষ পেয়েছেন বহুমুখী সহায়তা।
সোমবার বিকেলে শেরপুরের সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চেষ্টার পক্ষ থেকে দুই অসহায় ও গৃহহীন নারীর হাতে নতুন বাড়ির চাবি এবং প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে এক নারীকে স্বাবলম্বী করতে সবজি ও কাঁচাবাজারসহ একটি সবজির ভ্যান প্রদান এবং এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
চেষ্টার মানবিক কর্মসূচির আওতায় “চেষ্টা বাড়ি নং–৫” প্রদান করা হয় ময়না বেগমকে। তাঁর স্বামীর নাম মৃত জুলহাস উদ্দিন। ময়না দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। সদর উপজেলার দশকাহনিয়া গ্রামের ঠিকানায় নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
অন্যদিকে “চেষ্টা বাড়ি নং–৬” প্রদান করা হয় মোছা. মিনা বেগমকে। তাঁর স্বামীর নাম মো. শাহ আলম মিয়া। একই গ্রামের বাসিন্দা মিনা বেগমও দীর্ঘদিন ধরে অনিশ্চিত আশ্রয়ে দিন কাটাচ্ছিলেন। নতুন ঘর পেয়ে তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন।
প্রতিটি বাড়ির সঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, যাতে উপকারভোগীরা নতুন জীবনের সূচনা করতে পারেন সম্মানের সঙ্গে।
শুধু আশ্রয় নয়, জীবিকা নিশ্চিত করতেও কাজ করছে “চেষ্টা”। সোমবার এক অসহায় নারীকে সবজি, কাঁচাবাজার ও একটি সবজির ভ্যান প্রদান করা হয়। যার মাধ্যমে তিনি নিয়মিত ব্যবসা করে আয় এবং পরিবারের ভরণপোষণ নিশ্চিত করতে পারেন।
এছাড়া এক প্রতিবন্ধী শিশুকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়, যা তার চলাচল ও শিক্ষাজীবনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢাকা থেকে আগত “চেষ্টা”র কেন্দ্রীয় সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলসান নাসরীন চৌধুরী, দপ্তর সম্পাদক সাকেরা খান, প্রাক্তন সেক্রেটারি দিলরুবা বেগম, সদস্য সাহানাজ মান্নান, আইভী মামুন এবং লাকী ইয়াসমিন ।
তাঁরা প্রত্যেকে মানবসেবায় সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের মানবিক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন।
স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্বাধীনতার মাসে এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মনে করছেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied