ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করলেন জামিল হোসেন চলন্ত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-২-২০২৪ বিকাল ৫:৩৭
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হাকিমপুর পৌরসভার উদ্যোগে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের  সাবেক প্রবীণ নেতা মরহুম এজাজ হোসেন চৌধুরী ছোটন স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 
১৬ ফেব্রুয়ারী শুক্রবার পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। হাকিমপুর পৌরসভার ক্রীড়ানুরাগী মেয়র জামিল হোসেন চলন্ত দায়িত্বভার গ্রহণের পর থেকে অত্র পৌরসভার কিশোর - যুবকদের মাদকের ভয়ংকর ছোবল থেকে দুরে রাখতে ও খেলাধূলায় ব্যাস্ত রাখতে প্রতিবছর এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকেন।
হিলির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র চলন্ত সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু মল্লিক, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন মল্লিক প্রতাব,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকু,হাকিমপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিউর রহমান মার্শাল,হাকিমপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর অলক কুমার বসাক মিন্টু ও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ,টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও খেলা দেখতে আসা এলাকার জনসাধারণ অনেকেই উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ