ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কামারখন্দে রাশিয়ান নাগরিকের ছিনতাইকৃত ফোন উদ্ধার, ছিনতাইকারী আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ৩:৭

বাংলাদেশের মেগা প্রকল্প পাবনার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্লানিং ইঞ্জিনিয়ার রাশিয়ান নাগরিক মি. আজাদের (৩৫) ছিনতাইকৃত ফোন উদ্ধার করে তার হাতে হস্তান্তর করেছে কামারখন্দ থানা পুলিশ । সেই সাথে ছিনতাইকারীকেও আটক করা হয়েছে  ।

আটককৃত আসিফ (২০) উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকার মৃত আসান হাবিবের ছেলে । 

জানা গেছে, গত শনিবার ট্রেনে করে ঢাকা থেকে ইশ্বরদী যাওয়ার পথে জামতৈল রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি হয় । ঠিক সেই সময় ছিনতাইকারী আসিফ মি. আজাদের হাত থেকে ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়  । পরে কোন উপায় না পেয়ে রাশিয়ান নাগরিক গত শনিবার ইশ্বরদী থানায় জিডি করেন । তিন চারদিনে ফোনের কোন প্রকার সন্ধান না পেলে নিজের অন্য একটি ফোনে হারিয়ে যাওয়া ফোনের লোকেশন বের করে স্ব-শরিরে চলে আসেন কামারখন্দে । এবং বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন যুবকদের সহযোগীতায় চলে যান কামারখন্দ থানায় । 

রাশিয়ান নাগরিক মি. আজাদ জানান, ঢাকা থেকে কর্মস্থলে যাওয়ার পথে আমার হাত থেকে আইফোন ১৩ নিয়ে যায় । আমার ফোনে খুবই গুরত্বপূর্ন কিছু কাগজপত্র থাকায় খুবই দুঃচিন্তার মধ্যে ছিলাম । ওই ফোন ছারা আমি আমার দেশের কারও সাথে যোগাযোগ করতে পারতাম না এবং দেশে ফেরত যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যেত  । এই থানায় এসে অফিসারের আন্তরিকতা এবং অন্যান্য সকলের আন্তরিকতায় ফোনটি ফেরত পেয়ে অনেক আনন্দ লাগছে । সকলকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তিনি  ।

কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, মি. আজাদ দুপুর ১২টার দিকে তার ফোন হারানো পর করা জিডির কপি নিয়ে আসে এবং আমাকে বিস্তারিতে বলে । সব কিছু শোনার পর আমার অফিসারদের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে ছিনতাইকারীকে আটক সহ ফোনটি উদ্ধার করতে সক্ষম হই  । পরে ইশ্বরদী থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে ফোনটি তার হাতে হস্তান্তর করি । পরে আমাদের সার্বিক সহযোগীতায় তাকে রুপপুর পাঠানোর ব্যবস্থা করি । ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন আছে ।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা