রামেকের করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৪ জন, উপসর্গ নিয়ে ৫ জন এবং করোনা নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ সময়ে নতুন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ১ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ২ জন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ১ জন, নাটোরের ৩ জন এবং চুয়াডাঙ্গার ১ জন।
তিনি আরো জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩১৪ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
এর আগে রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৪.০০%।
এমএসএম / জামান
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা