বিশ্বম্ভরপুরের বাঘবেড় বাজারে ২ জন ভূয়া সেনাসদস্য আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ
শনিবার দুপুর ১:৩০ ঘটিকায় বিশ্বম্ভরপুর থানাধীন ১নং সলুকাবাদ ইউপির বাঘবের বাজারের দক্ষিণ পয়েন্টে দুজন ভূয়া সেনাবাহীনিকে আটক করেছে এলাকাবাসী এ মর্মে সংবাদ পায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করার জন্য এসআই আনন্দ চন্দ্র ঘটনাস্থলে চলে আসে। ঘটনাস্থলে যেয়ে দেখতে পায় ২জনকে আটক করেছে এলাকাবাসী। তাদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞেসা করতে বেরিয়ে আসে আসল তথ্য।
এই ২জন ভূয়া সেনাসদস্যরা হচ্ছেন,১। সুলভ মিয়া (২৬), পিতা-একলাছ মিয়া, মাতা-শিরিনা আক্তার, ২। গোলাম হোসেন খোকন (৩০), পিতা-আমিরুল ইসলাম, মাতা-সুফিয়া বেগম, উভয় সাং-জানিগাঁও, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, দ্বয় পরস্পর যোগসাজসে প্রতারণার উদ্দেশ্যে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মো: শাহাব উদ্দিন (৩৫) ,পিতা-মো: শহিদ মিয়া, সাং-বাঘবেড়, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ। পিকআপ গাড়িকে তাদেরকে নিয়ে সুনামগঞ্জ যেতে বলে। যাবে না জানালে গাড়ির কাগজপত্র দেখানোর কথা বলে। ড্রাইভার দেখাতে না পারলে তারা সেনাবাহিনীর সদস্য বলে ভয় দেখায় এবং তার কাছে ৫০,০০০/-টাকা চাদা দাবি করে।উপস্থিত সাধারণ মানুষের সন্দেহ হইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সাধারণ জনগনের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেনাবাহিনী পরিচয় দানকারী ২জন ব্যক্তি দৌড়াইয়া পালাইয়া যাওয়ার চেষ্টাকালে এলাকার সাধারণ জনগন তাদের আটক করিয়া থানায় সংবাদ দিলে বিশ্বম্ভরপুর থানার এসআই/নি: আনন্দ চন্দ্র বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশী করিয়া আসামীর নিজের ছবি সম্বলিত একটি প্লাস্টিকের আইডি কার্ড যাহাতে বাংলাদেশ সেনাবাহিনী লেখা আছে, আসামীর গায়ে পরিহিত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোশাকের সাদৃশ্য একটি টি শর্ট যাহাতে ARMY লেখা আছ। বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোশাকের সাদৃশ্য একটি মানিব্যাগ যাতে ARMY লেখা আছে। জব্দ করেন।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক, বলেন আটককৃতদেরকে থানা নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত