ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিশ্বম্ভরপুরের বাঘবেড় বাজারে ২ জন ভূয়া সেনাসদস্য আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:৪২

শনিবার দুপুর ১:৩০ ঘটিকায় বিশ্বম্ভরপুর থানাধীন ১নং সলুকাবাদ ইউপির বাঘবের বাজারের দক্ষিণ পয়েন্টে দুজন ভূয়া সেনাবাহীনিকে আটক করেছে এলাকাবাসী এ মর্মে সংবাদ পায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করার জন্য এসআই আনন্দ চন্দ্র  ঘটনাস্থলে চলে আসে। ঘটনাস্থলে যেয়ে দেখতে পায় ২জনকে আটক করেছে এলাকাবাসী।

 তাদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞেসা করতে বেরিয়ে আসে আসল তথ্য। এই ২জন ভূয়া সেনাসদস্যরা হচ্ছেন,১। সুলভ মিয়া (২৬), পিতা-একলাছ মিয়া, মাতা-শিরিনা আক্তার, ২। গোলাম হোসেন খোকন (৩০), পিতা-আমিরুল ইসলাম, মাতা-সুফিয়া বেগম, উভয় সাং-জানিগাঁও, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, দ্বয় পরস্পর যোগসাজসে প্রতারণার উদ্দেশ্যে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মো: শাহাব উদ্দিন (৩৫) ,পিতা-মো: শহিদ মিয়া, সাং-বাঘবেড়, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ। পিকআপ গাড়িকে তাদেরকে নিয়ে সুনামগঞ্জ যেতে বলে। যাবে না জানালে গাড়ির কাগজপত্র দেখানোর কথা বলে। ড্রাইভার দেখাতে না পারলে তারা সেনাবাহিনীর সদস্য বলে ভয় দেখায় এবং তার কাছে ৫০,০০০/-টাকা চাদা দাবি করে।

উপস্থিত সাধারণ মানুষের সন্দেহ হইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সাধারণ জনগনের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেনাবাহিনী পরিচয় দানকারী ২জন ব্যক্তি দৌড়াইয়া পালাইয়া যাওয়ার চেষ্টাকালে এলাকার সাধারণ জনগন তাদের আটক করিয়া থানায় সংবাদ দিলে বিশ্বম্ভরপুর থানার এসআই/নি: আনন্দ চন্দ্র বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশী করিয়া 

আসামীর নিজের ছবি সম্বলিত একটি প্লাস্টিকের আইডি কার্ড যাহাতে বাংলাদেশ সেনাবাহিনী লেখা আছে, আসামীর গায়ে পরিহিত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোশাকের সাদৃশ্য একটি টি শর্ট যাহাতে ARMY লেখা আছ। বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোশাকের সাদৃশ্য একটি মানিব্যাগ যাতে ARMY লেখা আছে। জব্দ করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক, বলেন আটককৃতদেরকে থানা নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা