ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজাপুরে শতবর্ষী পুরাতন রাস্তা রক্ষায় স্থানীয়দের সংবাদ সম্মেলন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ৩:৫৬

ঝালকাঠির রাজাপুরে মানুষের চলাচলের শতবর্ষী পুরাতন একটি সরকারী রাস্তা ভূমিদস্যু মামলাবাজ কবির উদ্দিন এর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বারবাকপুর গ্রামে বিরোধীয় ঐ রাস্তার উপরে স্থানীয়রা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় মো. জসিম উদ্দিন ফরাজী। জসিম উদ্দিন উপজেলার বারবাকপুর এলাকার মৃত আব্দুল কাদের ফরাজীর  ছেলে। এ সময় শতাধিক স্থানীয় নারী-পুরুষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ থেকে জানাগেছে, রাস্তাটি পূর্ব বাংলা প্রদেশের পক্ষে কালেক্টরের নামে রেকর্ড ছিল। বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে রেকর্ড আছে। ব্রিটিশ আমল থেকে জনগনের চলাচলের জন্য এই জায়গাটি দেয়া হয়েছিল। চাষীরা তাদের জমিতে আসা যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে আসছিল। কিন্তু স্থানীয় মৃত আব্দুল আলী আকনের ছেলে মো. কবির উদ্দিন আকন রাস্তাটি নিজের দাবী করে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ওয়াল নির্মান করেন। ২০২৩ সালে স্থানীয়রা ভূমি কর্মকর্তার নিকট রাস্তার সিমানা নির্ধারনের আবেদন করেন। সরকারী সার্ভেয়ার জায়গা মেপে রাস্তাটির সীমানা নির্ধারন করে রাস্তার জায়গায় কবির উদ্দিনের থাকা স্থাপনা সরানোর নির্দেশের একটি নোটিশ দেন। কিন্তু কবির উদ্দিন নোটিশের তোয়াক্কা না করে সরকারী রাস্তার জমি নিজের দাবী করে কবির উদ্দিন আদালতে মামলা করেন। মামলায় কবির উদ্দিনের দাবীকৃত জমির দাগ ও রাস্তার দাগ বিভিন্ন হওয়ায় মামলাটি বাতিল করে আদালত।

এরপর কিছুদিন চুপ থাকার পরে বর্তমানে রাস্তাটি গ্রাস করতে আবারও মাথা চাড়া দিয়ে উঠে প্রশাসনকে ভুল বুঝাতে চেষ্টা করছে কবির উদ্দিন। এমনকি রাস্তার উন্নয়ন কাজে যারা জড়িত হয় তাদের বিভিন্ন হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি করছে সে। বর্তমানে এ থেকে পরিত্রান পেতে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ও থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় প্রশাসন সালিশ বৈঠকের পরামর্শ দিলে কবির উদ্দিন তা প্রত্যাখান করে। এমতবস্থায় গ্রামবাসীর এই প্রয়োজনীয় রাস্তাটি যেন কবির উদ্দিনের মতো লোকেরা অবৈধভাবে গ্রাস করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযুক্ত মো. কবির উদ্দিন আকন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, ‘এটা মাদ্রাসার জায়গা সরকারী জায়গা নয়। স্থানীয় মো. মনিরুজ্জামান মধু নিজের স্বার্থে টাকা দিয়ে লোক ভাড়া করে আমার বিরুদ্ধে এগুলো রটাচ্ছে যার প্রমান আমার কাছে রয়েছে।’

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা