ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মধুপুরে তিন দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৩-২০২৪ বিকাল ৫:২৭
টাঙ্গাইলের মধুপুরে তিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ), বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণের বাস্তবায়ন করছে। 
 
১৮ মার্চ সোমবার সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের  হোসেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিম নূর রাত্রী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বারটান প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও প্রশিক্ষক দীপ্রজিত সরকার।
 
প্রশিক্ষণে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মৎস্য, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, ইমাম পুরোহিত এবং এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণে অংশ গ্রহন করে। প্রশিক্ষণে পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ