ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বার্সার মেয়েদের প্রথম ‘ট্রেবল’ জয় 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১০:১০

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে বার্সেলোনা নারী ফুটবল দল। তারা লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এবার জিতে নিলো কোপা ডেল রে’র শিরোপাও। তবে এ মৌসুমটি ভাল যায়নি ক্লাবটির পুরুষ দলটির। লিওনেল মেসিরা কোপা ডেল রে চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় ব্যর্থ হয়।

রোববার ফাইনালে ম্যাচে লেভান্তেকে ৪-২ গোলে হারায় বার্সেলোনার মেয়েরা। তাতে নিশ্চিত হয় তাদের ট্রেবল জয়। এর আগে তারা লিগ শিরোপা জিতেছে। আর এ মাসের মাঝামাঝি চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল।

উদ্বোধনী গোলটি এসেছিল মাত্র চার মিনিটের মাথায়। এরপর ২০তম মিনিটে আরেক গোল দিয়ে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা।

দ্বিতীয়ার্ধে ফিরে আট মিনিটের মধ্যে দুই গোল শোধ দেয় লেভান্তে। আশা জাগিয়েও শেষ পর্যন্ত তারা আর কোন গোল দিতে পারেনি। অপরদিকে বার্সার মেয়েরা আরও গোল দিয়ে ৪-২ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে।

মেয়েদের এই সাফল্যে অনন্য এক ইতিহাসও গড়েছে বার্সেলোনা। ক্লাবটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পুরুষ ও নারী ফুটবলে ট্রেবল জয়ী প্রথম ক্লাব তারা। কাতালান ক্লাবটির পুরুষ দল এই স্বাদ পেয়েছে দুইবার, ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে।

এদিকে, সদ্য শেষ হওয়া মৌসুমে শুধু কোপা ডেল রের শিরোপা জিতেছে রোনাল্ড কোম্যানের দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় তৃতীয় হয় মেসিরা।

প্রীতি / জামান

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ