ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গ্রাহকের অর্থ লোপাটে ব্যাংক কর্মকর্তার ৩৫ বছরের সাজা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ১২:২৯

১৮৬ গ্রাহকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের নামে ৭ কোটি টাকা আত্মসাতের দায়ে ইসলামী ব্যাংক রায়পুর শাখার (লক্ষ্মীপুর) ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদকে বিভিন্ন ধারায় মোট ৩৫ বছরের সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) নোয়াখালীর স্পেশাল জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক উপপরিচালক মো. মশিউর রহমান ব্যাংক কর্মকর্তার সাজা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি নুর মোহাম্মদ লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর রায়পুর শাখায় কর্মরত থাকাকালে গ্রাহকের স্বাক্ষর জাল করে বিনিয়োগ আবেদন দিয়ে ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ সৃষ্টি করেন। পরবর্তীতে কৌশলে জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন গ্রাহকের নামে বিনিয়োগ ঋণ মঞ্জুর করে নেন নুর মোহাম্মদ। বিভিন্ন কৌশলে চেক সংগ্রহ করে ১৮৬ জন গ্রাহকের নামে ৭ কোটি ৩ লাখ ২৪ হাজার ৯৩৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর