ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমারত শ্রমিকের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ৪:২৪

রাজশাহী নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ‍আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর মতিহার থানার বাযে কাজলা পুরাতন বৌবাজার এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম (২৬) রাজশাহী জেলার চারঘাট থানার টাংগন (পূর্বপাড়া) এলাকার মুকুল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরাত শ্রমিক শফিকুল ইসলাম রাবির এক কর্মচারীর তিনতলা ভবনে পলেস্তারার কাজ করছিলেন। ওই বিল্ডিংয়ের ১ ফুট পাশ দিয় যাওয়া ১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক তারের সাথে হঠাৎ তার শরীর ঠেকে যায়। এ সময় তিনি চিৎকার দিয়ে ওঠেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। লাশ বিল্ডিংয়ে কাজের জন্য যে মাচা করা ছিল তার উপরে ঝুলেছিল।

খবর পেয়ে মতিহার থানার এসি মো. হাফিজুর রহমান, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় শত শত উৎসুক জনতা সেখান ভিড় জমায়। খবর পেয়ে মহানগর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, মহানগরীর কাজলা বৌবাজারসংলগ্ন একটি তিনতলা ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু