মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইলের মধুপুরে বহুল আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম মধুপুরবাসী ফেসবুক গ্রুপের আয়োজনে দেশ এবং প্রবাসে অবস্থানরত সদস্যবৃন্দ ও শুভাকাংখীদের সার্বিক কল্যাণ কামনায় পবিত্র রমজানে ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) উপজেলার কুড়াগাছা ইউনিয়নের দারুল উলুম পিরোজপুর বাজার মাদ্রাসায় মধুপুরবসী ফেইসবুক গ্রুপের উদ্যোগে ১৯ রমজান সন্ধায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের এডমিন-মডারেটরদের সার্বিক সহযোগিতায় দেশ এবং প্রবাসে অবস্থানরত সদস্যবৃন্দদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দারুল উলুম পিরোজপুর বাজার মাদ্রাসায় ভারপ্রাপ্ত মোহতামিম সাইদুর রহমান, নরিল্যা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মধুপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিন খঃ ইসতিয়াক আহমেদ সজিব, আলহাজ উদ্দিন, সেলিম পারভেস, এস এম মাজহারুল ইসলাম, খালেদুজ্জামান মানিক, লিটন সরকার।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন, আলী আকবর খান, সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্র স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন পিরোজপুর ইয়াকুবিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসাইন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত