ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে মহাসড়কের যানবাহনে ডাকাতি রোধে পুলিশ চেকপোস্ট উদ্বোধন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৩:৪২

চলন্ত যানবাহনে ডাকাতি ও নারী ধর্ষণ প্রবণ ঢাকা টাঙ্গাইল- জামালপুর- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার নরকোণায় নবনির্মিত পুলিশ চেকপোস্ট উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ওই পুলিশ চেকপোস্টের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান'সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট উদ্বোধনকালে সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এই সড়ক পদে চলন্ত বাসে ২০১৮ সালে আলোচিত রূপা ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন। তিনি তখন এ জেলার দায়িত্বে না থাকলেও পত্রপত্রিকায় ঘটনা পড়েছেন উল্লেখ করে তিনি জানান, এরপর ২০২২ সালে তার দায়িত্বকালে উত্তরবঙ্গের একটি বাস দুর্বৃত্তরা এই রোডে এনে গণডাকাতি ও নারী ধর্ষণ করে অনুরূপ ঘটনার জন্ম দেয়। ওই ঘটনা ঘটে নির্মিত এই চেকপোস্টের কয়েকশ গজের মধ্যে রক্তিপাড়া মসজিদের কাছে। ঘটনার পর থেকেই চলন্ত যানবাহনে ডাকাতি ও নারী ধর্ষণ প্রবণ এই সড়কে পুলিশী পাহারা জোরদারে চেকপোস্ট করার উদ্যোগের চিন্তা হয়। অনেক চেষ্টা তদ্বির করে সড়ক ও জনপদ, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতায় মধুপুর থানা পুলিশ এমন চেকপোস্ট নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করলো। 

এই চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সড়ক পথের যানবাহনের যাত্রী ও এলাকার জনগণের নিরাপত্তা বিধানে কাজ করবে। নিরাপত্তা বিধানের এ কাজে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা থাকতে হবে। চেকপোস্টেও ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চলন্ত বাসে ২০১৮ সালে দেশের আলোচিত রূপা ধর্ষণ ও হত্যা এ সড়কে ঘটেছিল। ২০২২ সালে উত্তর বঙ্গের একটি বাস দুর্বৃত্তরা এ রোডে এনে অনুরূপ আলোচিত গণডাকাতি ও নারী ধর্ষণের ঘটনা ঘটায়। একই সময়ে একই (রক্তিপাড়া)স্থানের মহা সড়কের পাশের একটি বড় বাসায় ডাকাতির ঘটনা ঘটে।আশেপাশের বাড়ি ঘওে ডাকাতির ঘটনা নিয়মিত ঘটে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম