ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মাঠে থৈ থৈ পানি : দুদিনের জন্য বন্ধ ডিপিএল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১১:৪৩

টুর্নামেন্ট শুরু হওয়ার পরদিনই দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মূলত ভারি বৃষ্টিপাতে মাঠে পানি জমে যাওয়া আর প্রতিকূল আবহাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে প্রথম দিনের মতো এই ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, প্রথম দিনের মতো আজকের ম্যাচগুলো বাতিল হবে না। বরং দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে লিগ। আগামী ৩ মে ফের দ্বিতীয় রাউন্ডের সূচি মোতাবেকই মাঠে গড়াবে খেলা। অর্থাৎ বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি।

ঢাকা প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী বিকেএসপির তিন নম্বর মাঠে আজ (মঙ্গলবার) খেলার কথা ছিল ব্রাদার্স ইউনিয়ন-লেজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দুইটি। অন্যদিকে চার নম্বর মাঠে হওয়ার কথা আবাহনী লিমিটেড-ওল্ড ডিওএইচএস এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ম্যাচ দুইটি। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে ম্যাচগুলো।

এ ম্যাচগুলো সব হবে আগামী ৩ মে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের কোনো ম্যাচই বাতিল নয়। বরং বাড়ছে টুর্নামেন্টের দৈর্ঘ্য। এখন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে যাবে।

জামান / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড