সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ নিহত ২
সুনামগঞ্জে ছাতকের সুরমা সেতুতে বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গীতশিল্পী পাগল হাসানের বাড়ি (৩৫) ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে সিএনজি-চালিত অটোরিকশা যোগে ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচজন যাত্রী। অটোরিকশাটি যখন ছাতকের সুরমা সেতুতে উঠে তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিন যাত্রীকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন গুরুতর আহত হয়েছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা