মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এর ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পরিদর্শন করেন ইপসা'র সেইফটি ফাস্ট সেন্টার।
মঙ্গলবার (২৩ এপ্রিল'২৪) সকাল ১০টায় ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পরিদর্শনকালে রাষ্ট্রদূত পিটার ডি হাসে'র সাথে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার মি. স্টিফেন ইভেলি, ইনফরমেশন অফিসার মিস. আশা বে, এবং প্রেস ও মিডিয়া কোঅর্ডিনেটর তারিকুল ইসলাম নাহিন।
ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইপসা'র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, ইপসা'র কোঅর্ডিনেটর মো. আলী শাহীন। মার্কিন রাষ্ট্রদূত ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার ও প্রশিক্ষণ কাযর্ক্রম পরিদর্শন শেষে বিভিন্ন স্টেক-হোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
এর আগে তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পিএইচপি শীপ রিসার্কেলিং ইয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি হংকং কনভেনশনের আলোকে সব গুলো শিপ রিসাইক্লিং ইয়ার্ড নিজেদের গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা হবে বলে আশা ব্যক্ত করেন ।
এই সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ইপসায় আসার আগে আমি জাহাজ পুনঃ: প্রক্রিয়াজাত শিল্প পরিদর্শন করি। ইয়ার্ডে পরিবেশ সুরক্ষা এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণে মালিক পক্ষের নানা উদ্যোগ এবং প্রচেষ্টা দেখে আমার ভালো লেগেছে। দীর্ঘ দিন ধরে জাহাজভাঙ্গা শিল্প পরিদর্শনের অপেক্ষায় ছিলাম, পরে জানতে পারি ৪টি শিপ ইয়ার্ড গ্রিন শিপ ইয়ার্ডের সনদ পেয়েছে। । তিনি আরো বলেন, শিপ রিসাইক্লিং সেক্টরের জন্য ইপসা'র নিরাপত্তা সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আমি ইপসা কে সাধুবাদ জানাই।
ইপসা'র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান মার্কিন রাষ্ট্রদূত কে ইপসা'র বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে অবহিত করার পাশাপাশি শিপ ব্রেকিং ইয়ার্ডের চলমান ও শ্রমিকদের নিরাপত্তার জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ে ব্যাখ্যা করেন।
এই সময় উপস্থাপনার ভূমিকা পালন করেন ইপসা'র কোঅর্ডিনেটর মো: আলী শাহীন।উক্ত মতবিনিময় সভায় কর্তব্যরত অবস্থায় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এবিএম নায়হানুল বারী। সীতাকুণ্ড থানা (ওসি তদন্ত) কর্মকর্তা মো. সুলাইমান সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান