ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

‎সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ৪:৩৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সোহেল (৪৫)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। সোহেল সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়। কয়েকদফায় উত্তেজিত জনতার  গণপিটুনিতে সোহেল মারাত্বকভাবে আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল সোমবার সকালে  চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান। 

‎সোনারগাঁ থানার ওসি  মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

‎সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক