ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ৪:৪০

বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক কেজি করে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলেজকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব বাগদিয়া গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ১৫ নভেম্বর কলসকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দীপ্ত চন্দ (২৫) ও সাজিদ আব্দুল্লাহ রাফি (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। দীপ্ত চন্দ ওই এলাকার মৃত সান্টু চন্দ্রের ছেলে এবং সাজিদ আব্দুল্লাহ রাফি মৃত আনসার আলী হাওলাদারের ছেলে।

এ ছাড়া ঢাকার হাতিরঝিল এলাকা থেকে দারুস সালাম থানার মামলা নং-১০(৬)২৬ এবং সেশন মামলা নং-৭৭/২১-এর ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন ওরফে সাদ্দাম (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

একই অভিযানে পারিবারিক ডিক্রি মামলা নং-৮৮/২৫-এর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেল (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার বরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

‎সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক