বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলাখেকোরা যেন বেপরোয়া। পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে প্রকাশ্যে কাটা হচ্ছে বিশাল টিলা। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় ইউএনও অফিস থেকে ৩/৪শ’ মিটার অদূরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় প্রকাশ্যে কাটা হচ্ছে টিলা। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অথচ অভিযোগ দেওয়া স্বত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।
স্থানীয়দের দাবি পরিবেশ আইন অমান্য করে নির্বিচারে পাহাড়-টিলা ধ্বংসে সরকার দলীয় প্রভাবশালী দুই নেতা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই সরাসরি সম্পৃক্ত থাকায় টিলা কর্তনকারিদের বিরুদ্ধে তাৎক্ষনিক কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। উপজেলা প্রশাসনের দায়সারা ভুমিকায় অবাধে ধ্বংস করা হচ্ছে প্রাকৃতিক পাহাড়-টিলা।
উপজেলা চত্ত্বরের ৩/৪শ’ মিটার অদূরে বড়লেখা পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজের পূর্ব পাশের একটি বিশাল টিলা প্রকাশ্যে এক্সকেভেটর দিয়ে কর্তন চলছে। টিলা কর্তনের সাথে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে অবৈধভাবে টিলা কর্তন দেখে তারা ইউএনও ও সহকারি কমিশনারকে বিষয়টি অবহিত করেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযানের উদ্যোগ না নিয়ে কর্মচারি পাঠিয়ে দায় সারেন। এরই মধ্যে টিলা কর্তনে নিয়োজিত ব্যক্তিরা এক্সকেভেটর (ভেকু মেশিন) রেখে ঘটনাস্থল থেকে সরে যায়। প্রশাসনের এমন দায়সারা ভুমিকা প্রমাণ করে অবৈধভাবে টিলা কাটায় সরকার দলীয় প্রভাবশালীরা সম্পৃক্ত।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই সুজানগর ইউনিয়নের ফয়সল আহমদ নামে এক প্রবাসীর সাথে চুক্তিবদ্ধ হয়ে তার মালিকানাধীন এই বিশাল টিলা কেটে দিচ্ছেন। আর এই দুই নেতা প্রশাসনকে আগেই বলে দিয়েছেন কোনো ডিসটার্ব না করতে। এজন্যই অবৈধভাবে টিলা কর্তনের খবর পেয়েও আইনি ব্যবস্থা নেননি ইউএনও এবং পৌর প্রশাসক ও সহকারি কমিশানর (ভূমি)। তবে রোববার বিকেলে সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে এক্সকাভেটর পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব জানান, খবর পাওয়ার পর পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। টিলা কাটায় ব্যবহৃত এক্সকাভেটর ঘটনাস্থলে থাকলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আবারও টিলা কাটা শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।
সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার