ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে ছরোয়ার আলম খান আবুর দোয়াত কলম মার্কার কর্মীসভা অনুষ্ঠিত


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১২:৪০

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবুর নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বেরিবাইদ ও অরনখোলা ইউনিয়ন বাসীর আয়োজনে জলছত্র ফুটবল মাঠে সোমবার বিকালে এ নির্বাচনি কর্মী সভায় সভাপতিত্ব করেন বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাজ উদ্দিন।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার।

অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রহিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও দোয়াত কলম মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনি কর্মীসভায় বক্তারা ছরোয়ার আলম খান আবুকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম