ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন
দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ময়মনসিংহ শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৫ তম শাখাটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে সারদা ঘোষ রোডের পারভেজ টাওয়ারে অবস্থিত।
ডিবিএইচ-এর চেয়ারম্যান জনাব নাসির এ. চৌধুরী ময়মনসিংহ অঞ্চলের প্রধান ডেভেলপারদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী লোকেদের গৃহঋণ এবং স্থায়ী আমানত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই নতুন শাখাটি খোলা হয়েছে। তিনি আশা করেন যে, নতুন শাখাটি এই অঞ্চলের আবাসন খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে, বিশেষ করে সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে, যা ডিবিএইচ-এর মূল ফোকাস।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিএইচের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সাঈদ আহমেদ, বীর প্রতীক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, চিফ অপারেটিং অফিসার তানভীর কামাল এবং ডিবিএইচের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যার পূর্বের নাম ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৮ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কীমেই অর্থায়ন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, প্রতিষ্ঠানটি দেশের আরও কিছু এলাকায় তার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করবে, যার মাধ্যমে সাশ্রয়ী ও সবুজ আবাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি পাবে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত