এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচ এর যোগদান
এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ও মোহাম্মদ মিজানুর রহমান, এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান যুগে ব্যাংকিং খাত কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্থিক প্রযুক্তি নির্ভর হচ্ছে। তাই একজন ব্যাংক কর্মকর্তার শুধু প্রফেশনাল নলেজ থাকাই যথেষ্ট নয়; উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও নৈতিকতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি গ্রাহকসেবায় পেশাদারিত্বের উপর জোর দিয়ে সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেকে গড়ে তুলে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব দিতে তৈরী হওয়ার জন্য নতুন প্রজন্মকে উপদেশ দেন।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে