ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর আমানত দাঁড়িয়েছে ১২ হাজার কোটি টাকায়
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। মাত্র এক বছরেই উপশাখাগুলোর আমানত বেড়েছে ৩ হাজার ৭শ কোটি টাকা। এছাড়া বর্তমানে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা। ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে’ এসব তথ্য জানানো হয়। সম্মেলনে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসায় রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংক টানা ১৮ বছর ধরে শীর্ষে রয়েছে। গত এক বছরে এই ব্যাংকের মাধ্যমে ৭৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স দেশে এসেছে। আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি; যা গত এক বছরে বেড়েছে প্রায় ৫০ লক্ষ। ইসলামী ব্যাংক বর্তমানে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, ২৭৮৮টি এজেন্ট আউটলেট এবং ৩০৪০টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা প্রদান করছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হোসেন ও ড. এম কামাল উদ্দীন জসীম। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম ও কে এম মুনিরুল আলম আল-মামুন। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক খান বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত ব্যাংকিং পরিস্থিতিতে আমাদের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ২০২৫ সালে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।” তিনি আরও বলেন, “আমরা একটি শক্তিশালী, শরী’আহ সম্মত, প্রযুক্তি নির্ভর, পরিপালনের সংস্কৃতি লালনকারী আধুনিক ইসলামী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।” তিনি ‘ইনোভেশন অ্যান্ড ডিজিটালাইজেশন ড্রাইভিং ট্রান্সফরমেশন’—এই স্লোগানকে সামনে নিয়ে ব্যাংকের সকল সেবায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত