প্রতি মাসেই মা দিবস পালন করবে আইপিডিসি
শুধু বছরে একটি দিন নয়, প্রতি মাসেই পালিত হোক মা দিবস'- এমন অভিনব চিন্তাকে মাথায় রেখে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রতিষ্ঠানটির নারী কর্মীদের জন্য নিশ্চিত করেছে বিশেষ সুবিধা। নারী কর্মী এবং মা, যাদের সদ্যজাত থেকে পাঁচ বছর বয়সী সন্তান রয়েছে তারা প্রতি মাসেই পাবেন একদিন 'ওয়ার্ক ফ্রম হোম', অর্থাৎ, বাড়িতে বসে কাজ করার সুযোগ। এই ক্ষেত্রে সেই দিনটিতে তারা যেমন নিশ্চিন্তে অফিসের কাজও করতে পারবেন, তেমনি নিজের সন্তানকেও সময় দিতে পারবেন একইসাথে।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি বরাবরই নারী ক্ষমতায়নে বিশ্বাসী। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উন্নয়ন ও অগ্রগতি সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের উন্নয়নের অন্যতম নির্দেশক। এজন্য, নারীদের সুস্থ ও সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করাও আমাদের লক্ষ্য। এছাড়াও, একজন নারী যখন মা হন, তখন তার দায়িত্বও বেড়ে যায়। তখন কর্মস্থল থেকে তাদের বিশেষ কিছু সুবিধা প্রাপ্য বলে আমি মনে করি। আর সেই ভাবনা থেকেই মা দিবসকে উপলক্ষ্য করে আমরা ৫ বছর পর্যন্ত বয়সী শিশু আছে এমন মায়েদের জন্য প্রতি মাসে একটি দিনকে রেখেছি, যেদিন তারা বাড়িতে বসে কাজ করতে পারবেন এবং সন্তানকেও সময় দিতে পারবেন। আশা করছি, এই উদ্যোগ নারী এবং মা কর্মীদের জন্য মঙ্গলকর হবে।
মাতৃত্বকালীন ছুটি বাদেও প্রতি মাসে 'ওয়ার্ক ফ্রম হোম', অর্থাৎ বাড়ি থেকেই কাজ করা এবং সন্তানকে সময় দেওয়ার এই বিশেষ সুবিধাটি নারী কর্মীদের মাতৃত্বের প্রতি সম্মানবোধ ও একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত