রিটেইল ব্যাংকিং কনফারেন্স ২০২৪ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক
২০২৪ এবং তার পরবর্তী সময়ের জন্য রিটেইল ব্যাংকিংয়ের কৌশল প্রণয়ন এবং রোডম্যাপ তৈরির লক্ষ্যে সম্প্রতি রিটেইল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
“বিল্ডিং দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট রিটেইল ব্যাংক” থিম নিয়ে আয়োজিত কনফারেন্সে ব্যাংকের স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে ক্রস-ফাংশনাল লিডারদের ভূমিকা, উদ্ভাবনী গ্রাহককেন্দ্রিক প্রোডাক্ট ও সেবার মাধ্যমে মার্কেটের বিদ্যমান সুযোগগুলোকে কাজে লাগানো এবং কীভাবে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। এসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়।
২৬ এপ্রিল ২০২৪ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন, যেখানে ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামসহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের আমানত বৃদ্ধিতে রিটেইল ব্যাংকিং প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে, যা গত কয়েক বছরে ব্যাংকের ব্যালেন্স শিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গ্রাহককেন্দ্রিক প্রোডাক্ট ডিজাইন, উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ঝামেলাহীন অর্থায়ন এবং অনবোর্ডিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রিটেইল ব্যাংকিং ব্র্যাক ব্যাংকের বাংলাদেশের সেরা ব্যাংক হওয়ার স্বপ্নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্রস-ফাংশনাল টিমগুলোর যৌথ সাফল্য উদ্যাপনের মঞ্চ ছিল এই কনফারেন্সটি। সাফল্য উদ্যাপনের পাশাপাশি রিটেইল ব্যাংকিংকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল এই কনফারেন্সে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত