ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গ্রাহকদের জন্য উদ্ভাবনী এইচআর সমাধান আনলো বাংলালিংক ও এসবিজনেস


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৩:৩১

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর সফটওয়্যার প্রতিষ্ঠান এসবিজনেস.এক্সওয়াইজেড যৌথভাবে বাজারে নিয়ে এসেছে মোবাইল-ভিত্তিক উদ্ভাবনী এইচ আর সমাধান ডিজিগো। এই যৌথ উদ্যোগের মাধ্যমে, বাংলালিংক ও ডিজিগো বাংলালিংক-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকদের মধ্যে ডিজিগো-এর সফল সূচনা নিশ্চিত করবে।

এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর চিফ পিপল অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি বাংলালিংক-এর কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।      

এইচআর ব্যবস্থাপনার প্রচলিত ধারণা পাল্টে একগুচ্ছ সহজে ব্যবহারযোগ্য টুলস ও ফিচার নিয়ে এসেছে ডিজিগো যা মোবাইল ডিভাইস-এ ব্যবহারযোগ্য। এছাড়াও সমন্বিত ও দক্ষ এন্টারপ্রাইজ এইচআর ব্যবস্থাপনার জন্য কর্মীদের উপস্থিতি অনুসরণ, ছুটি ব্যবস্থাপনা, কর্মক্ষমতা মূল্যায়ন ও বেতন প্রক্রিয়াকরণ ডিজিগো-এর মাধ্যমে সম্ভব।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন বলেন, “এই যৌথ উদ্যোগটি বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকদের এইচআর ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ডিজিগো-এর মাধ্যমে, আমাদের বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা এইচআর কার্যক্রমকে আরও দক্ষতার সাথে পরিচালনা জন্য মোবাইল প্রযুক্তিকে কাজে লাগাতে পারবেন। এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আমরা বাংলালিংক-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকদের জন্য বাড়তি কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।”

সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর চিফ পিপল অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক বলেন, “এই কৌশলগত চুক্তির ফলে বাংলালিংক ও ডিজিগো অত্যাধুনিক এইচআর সমাধানের সর্বোচ্চ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক উদ্যোগুলোর প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা মেটাতে পারবে। বাংলালিংক ও ডিজিগো যৌথভাবে এইচআর ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করে একটি নতুন মাইলফলক তৈরি করবে।”    

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর হেড অফ বিটুবি আইসিটি সল্যুশন মো. রাশেদুজ্জামান পলাশ, বাংলালিংক-এর হেড অফ এসএমই মো. মাহামুদুল হাসান ও এসবিজনেস.এক্সওয়াইজেড - এর বিজনেস লিড ফাহাদ উদ্দিন।  

বাংলালিংক সব সময় নতুন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতার মান বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।    

 

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন