গৃহঋণ সহজতর করতে ইউসিবি ও জেমস গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
সবার জন্য গৃহঋণ আরও সহজতর করতে একযোগে কাজ করবে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি পিএলসি) ও জেমস ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (জেমস গ্রুপ)। সম্প্রতি এ বিষয়ে ব্যাংকটির করপোরেট হেড অফিসে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন, জেমস কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান রেজাউল করিম ও জেমস ডেভেলপমেন্টস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আনোয়ার হাসান। এছাড়া অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি, ইউসিবি পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন মোহাম্মদ শফিকুর রহমান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ন্যাশনাল সেলস মোহাম্মদ সাজেদুল হক মৃধা।
এই চুক্তির আওতায় জেমস ডেভেলপমেন্টস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গ্রাহকদের আকর্ষণীয় হারে গৃহঋণ দিবে ইউসিবি। একইসাথে, ইউসিবি পিএলসি’র গৃহঋণ প্রাপ্ত গ্রাহকরা জেমস ডেভেলপমেন্টস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। জেমস ডেভেলপমেন্টস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গ্রাহকদের ঋণ আবেদনের প্রক্রিয়া ত্রিপক্ষীয় চুক্তির (টিপিএ) মাধ্যমে দ্রুততম সময়ে সম্পন্ন করবে ইউসিবি।
Sunny / Sunny
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু
বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬
ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত