ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

টেকসই অর্থায়নের জন্য অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার জিতলো প্রাইম ব্যাংক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ৪:৮

বাংলাদেশে টেকসই অর্থায়নে অবদান রাখায় এবং এই খাতে শীর্ষ স্থান ধরে রাখায় গ্লোবাল অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ড-২৩ এ মোট তিনটি পুরস্কার জিতেছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। টেকসই অর্থায়নের ক্ষেত্র কান্ট্রি ক্যাটাগরিতে ব্যাংকটি- মাইক্রোফাইন্যান্স এবং এগ্রি বিজনেস খাতে বেস্ট সিন্ডিকেট লোন, জ্বালানি সক্ষমতায় বেস্ট সিন্ডিকেট লোন এবং বেস্ট লোন অ্যাডভাইজার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রতিষ্ঠানের ডেট ক্যাপিটাল মার্কেট টিমের নেতৃত্বে গৃহীত ব্যতিক্রমী বিভিন্ন প্রকল্পের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে প্রাইম ব্যাংক। দেশের শীর্ষস্থানীয় এনজিও সাজিদা ফাউন্ডেশনে ৫ বিলিয়ন টাকা সিন্ডিকেটেড টার্ম ফাইন্যান্সের জন্য ‌'বেস্ট সিন্ডিকেটেড লোন-মাইক্রোফাইন্যান্স এবং এগ্রিবিজনেস' পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। একইভাবে ইসলামী ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য ইসলামিক করপোরেশন ফর দি ডেভলপমেন্ট অব দি প্রাইভেট সেক্টর (আইসিডি)-এর সহায়তায় মেঘনা সিরামিকস ইন্ডাস্ট্রিজে ২৬ মিলিয়ন ডলার সিন্ডিকেট টার্ম লোন দেওয়ায় 'বেস্ট সিন্ডিকেটেড লোন-এনার্জি এফিসিয়েন্সি' পুরস্কার পেয়েছ ব্যাংকটি।

এসব অর্জনের পাশাপাশি প্রাইম ব্যাংক সম্প্রতি উল্লেখযোগ্য আরও কিছু মাইলফলক অর্জন করেছে, যার মধ্যে ব্রান্ড রিভিউ ম্যাগাজিন ২০২৪ সালে বাংলাদেশের বেস্ট কমার্শিয়াল ব্যাংক এবং টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড প্রাইম ব্যাংককে মোস্ট ইনোভেটিভ এসএমই ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব স্বীকৃতি মূলত প্রাইম ব্যাংকের ব্যতিক্রমী মানসম্পন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান এসব পুরস্কার অর্জনের গুরুত্ব তুলে ধরে টেকসই ফাইন্যান্সের প্রতি ব্যাংকের অবদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে প্রাইম ব্যাংকের ২৯ বছরের যাত্রায় সাথে থাকার জন্য তিনি গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত