ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে উপজেলা নির্বাচনোত্তর হামলা, বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১২:৫৩

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ছরোয়ার আলম খান আবু'র কর্মী (দোয়াত কলম) সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের শ্রীরামবাড়ী এলাকায় ভোক্তভোগী পরিবাররা বাড়ির সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে ২০ টি পরিবারের নারী ও পুরুষ অংশগ্রহণ করে। 

ভোক্তভোগীরা জানায়, বুধবার (৮ মে) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের শ্রীরামবাড়ী বিজয়ী প্রার্থী মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইয়াকুব আলীর কর্মী সমর্থকরা এ হামলাও ভাংচু চালায়। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীরামবাড়ীর বাসিন্দা ও দোয়াত কলম প্রতীকের সমর্থক ভোক্তভোগী আল-আমিন বলেন, পরাজিত প্রার্থী আবু খানের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইয়াকুব আলীর সমর্থকরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়ীতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। 

নির্বাচনের ফলাফল ঘোষণার পড়ে রাত ১২টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সোলায়মান, আসলাম, নুরু ড্রাইভার, মামুন, খোকা সহ দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও তার দলবল নিয়ে অতর্কিতভাবে হামলা ও ভাংচুর করে। ১৫/২০ মন আবাদি ফসল ভূট্রা নিয়ে যায়।

জানা যায়, আবু খাঁনের সমর্থক আজিজুল হক, হেলালের উদ্দিনের বাড়িতে হামলা করেছিলো। এবং একই এলাকার বাবুর বাড়িতে হামলা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ফজর আলীর প্রায় ১০-১৫ শতাংশ জমির ধান কেটে নিয়েছে, বাছেদ আলীর বাড়িতেও হামলা করে তার অটোভ্যান ছিনিয়ে নিয়ে যায়। অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আছে। আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা। অতি দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভোক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম