ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক-এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৫:৪৮

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ১৫ মে ২০২৪, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ দশমিক ৪০ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়া হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,  বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে বলেন,  কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক। কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, কমিউনিটি ব্যাংক শুধু মুনাফাই করে না, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা, দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়া, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা এবং মেধাবৃত্তি প্রদানসহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে আসছে।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডার মো. কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ; এম. খুরশীদ হোসেন, মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি), র‌্যাব; মো. মনিরুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; মো. আতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ; মো. মাহাবুবর রহমান, অ্যাডিশনাল আইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বাংলাদেশ পুলিশ; হাবিবুর রহমান অ্যাডিশনাল আইজি, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ; মো. আমিনুল ইসলাম, ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ; কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; বি এম ফরমান আলী, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন; মাসুদ খান, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক, মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত