ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:১২

গত ১৬ মে ২০২৪ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান আরিফুল ইসলাম। সভায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সচিব, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্র্যাক, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন-এর প্রতিনিধি হয়ে পরিচালকগণ উপস্থিত ছিলেন। 

এ সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এছাড়া ২০২৩ সালের জন্য মোট ১০% শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এছাড়াও বিশেষ সিদ্ধান্ত হিসেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর নাম এ 'পিএলসি' সংযোজন এর সিদ্ধান্তও অনুমোদিত হয়। পরিশেষে চেয়ারম্যান আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।  

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত