ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ শরীরের পুষ্টি ও রাসায়নিক উপাদান সরবরাহে ধান গবেষণা ইনস্টিটিউটে নানা জাতের ধান উদ্ভাবন হচ্ছে


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ৪:৪৬

খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ শরীরের পুষ্টি ও রাসায়নিক উপাদান সরবরাহের কথা চিন্তা করে নানা উন্নত জাতের ধান উদ্ভাবন করছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও বিজ্ঞানীগণ। 

তাদের নিরলস প্রচেষ্টায় খাদ্য নিরাপত্তা চাহিদা পূরণের পর এবার নজর মানুষের পুষ্টি চাহিদা এবং শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদান সরবরাহের দিকে। চাল কে ওইসব উপাদান সমৃদ্ধ করতে গবেষকগণ অনেক দূর এগিয়েছেন। চালের পুষ্টি, জিংক সমৃদ্ধ চাল উৎপাদনে আমরা এগিয়ে যাচ্ছি। 

ডায়াবেটিক রোগীদের ভাত বিমুখ না করে ব্রি ১০৫ জাতের ধানে তাদের শরীরের উপযোগী উপাদান সমৃদ্ধ করে আবাদ প্রক্রিয়ায় আনা হয়েছে বৈপ্লবিক পদ্ধতি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এমন তথ্য উপস্থাপন করে বক্তৃতা করছিলেন। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি গ্রামে সরিষা অন্তর্ভুক্তির মাধ্যমে দুই ফসলী শস্য বিন্যাসকে তিন ফসলী বিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর মাঠ দিবস ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বঙ্গবন্ধু ধান ব্রি- ১০০ ব্রি-ধান ১০৪ ও ১০৫ জাতের আবাদী ধানের উপর এ মতবিনিময় সভার আয়োজন হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগ এ মাঠ দিবস ও মতবিনিময় সভা বাস্তবায়ন করে। গাজীপুরের ব্রি আরএফএসর বিভাগের সিএসও প্রধান ড. মো. ইব্রাহীম এতে সভাপতিত্ব করেন। 

বক্তব্য রাখে বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনা খাতুন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন, ধনবাড়ী উপজেলা কৃষিকর্মকর্তা মাসুদুর রহমান,ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, খরা সহিষ্ণু, লবানাক্ততা, বন্যা সহিষ্ণুসহ পরিবেশ নির্ভর জাতের বিভিন্ন সহনশীল জাতের ধান উদ্ভাবন করা হচ্ছে। স্বল্প মেয়াদী জাতের ধানসহ শস্য উদ্ভাবনের কারণে একই জমি চার ফসলীতে রূপান্তর করা যাচ্ছে। ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষি, কৃষক ও দেশ লাভবান হচ্ছে। কৃষিকে বাণিজ্যিকরণের দিকে এগিয়ে নেয়া যাচ্ছে। এ সময় কৃষক কৃষাণী কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে মুশুদ্দি গ্রামের বটতলা এলাকায় উল্লিখিত প্রকল্পের আবাদি বঙ্গবন্ধু ধান ব্রি- ১০০, ব্রি-ধান ১০২, ১০৪ ও ১০৫ জাতের মাঠ দিবসে ধান কর্তন করা হয়। পরে এলাকার বিভিন্ন কৃষকের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
 
এদিকে একই দিনে বেলা সড়ে ১১ টার দিকে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের চলতি বোরো মৌসুমে স্থাপিত এস পিডিপি প্লটে চাষকৃত ব্রি-ধান ধান ১০২ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস করেছে ফলিত গবেষনা বিভাগ ব্রি গাজীপুর। 

মধুপুর কৃষি সম্প্রসারণের সহযোগিতায় মাঠ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্রি ফলিত গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী এতে সভাপতিত্ব করেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম