শুরু হলো “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” শীর্ষক বিশেষ ক্যাম্পেইন
ডিজিটাল ট্রান্সফরমেশনের এ যুগে নারীদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে ১৪০০(+) শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে গত ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-কে উপজীব্য করে শুরু হলো প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক শীর্ষক বিশেষ ক্যাম্পেইন।
১৬ মে, চট্টগ্রামের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুটি কম্পিউটার ও ১২০টি বই প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই ক্যাম্পেইনের। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।
উক্ত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আইএফআইসি ব্যাংক বিশ^াস করে যে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নারীদের অংশগ্রহণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজ গঠন করতে পারবো। এই উদ্যোগ আামাদের সমাজের নারীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যাবস্থাপক মো. নাজিমুল হক, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপাার্টমেন্টের প্রধান জনাব ফারিহা হায়দার, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, ব্যাংক ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মীসহ শতাধিক শিক্ষার্থী।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত