ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিস এর শুভ উদ্বোধন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ৪:১২

গ্রাহকদের ব্রাঞ্চ ভিত্তিক লেনদেন আরও সহজ করতে চেক বই কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলনের বিকল্প হিসেবে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে অর্থ উত্তোলনের সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র  ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিস এর শুভ উদ্বোধন।

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো. মারুফুর রহমান খান; ইভিপি, আইটি বিভাগ প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী ইভিপি; ব্রান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সমন্বয় করে ক্যাশলেস বাংলাদেশের কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এধরণের আরও অনেক সার্ভিস আগামিতে নিয়ে আসবো।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, ব্যাংকের মোবাইল অ্যাপ পিমানি দিয়ে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে যেকোনো গ্রাহক চেক বই কিংবা ডেবিট কার্ড ছাড়া সহজ, দ্রুত এবং নিরাপদে অর্থ উত্তোলন করতে পারবেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত