জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়-দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এসএম মান্নান কচি ও ঢাকা-১৩ আসনের সংসদ আলহাজ সাদেক খান। এছাড়া মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ উত্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠানে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মো. নিয়ামত হোসেন রাজুসহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ২৭, ২৮ ও ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএসএম / জামান
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
Link Copied