আমিরকে দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা হেফাজতের
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী মারা যান বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে। তাকে দাফন করার কথা রয়েছে রাতেই। তবে তার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করল সংগঠনটি। হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার রাতে হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরেশদ বিন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বেলন, সংগঠনের শুরা মিটিং হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়।
জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে হাটহাজারী মাদরাসায়। সেখানে রাত ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে হাটহাজারী মাদরাসায় তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।
এমএসএম / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন