ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রোজার সময় দেশে ডিজিটাল পেমেন্ট বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশের বেশি: ভিসা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৩:৫৭

নতুন তথ্য অনুযায়ী প্রতিদিনের খরচে ই-কমার্সের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের; তবে, এখনও রোজায় দোকানে গিয়ে কেনাকাটার চাহিদা বেশি  ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে গত রমজান মাসজুড়ে ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশি ক্রেতাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তথ্য থেকে দেখা যায়, বিশেষ করে কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রদান ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যার প্রায় ৭০ শতাংশই ই-কমার্সের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

রোজার মাসে ভোক্তাদের কেনাকাটা বেড়ে যাওয়াও এবং ডেবিট ও ক্রেডিট কার্ড দুইভাবেই অর্থ পরিশোধ করায় খুচরা ব্যয়ের হার বেড়ে যায়। অনলাইন ও দোকান থেকে কেনাকাটা এই দুই ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্টের ইতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে; এর মাধ্যমে বোঝা যায়, মানুষ কার্ড ব্যবহার করে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক লেনদেনে আগ্রহী হয়ে উঠেছে।

এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ভোক্তারা কার্ড পেমেন্টে দ্রুত অভ্যস্ত হচ্ছেন দেখে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। রমজানের খরচের প্রায় ৭০ শতাংশই ই-কমার্সের মাধ্যমে হয়েছে। আমরা আশা করছি ঈদুল আজহার সময়েও এই গতি অব্যাহত থাকবে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার সমানভাবে বাড়বে। আর এর মধ্য দিয়ে ভিসা’র প্রতি মানুষের আস্থা রয়েছে বোঝা যায়।”

ভিসা কনসাল্টিং অ্যান্ড অ্যানালিটিক্স অনুযায়ী, মানুষ গত পবিত্র রমজান মাসে দোকানে বা সামনাসামনি কেনাকাটার তুলনায় অনলাইনে বেশি লেনদেন করেছেন। গতবছরের তুলনায় এ বছর সামগ্রিক ব্যয়ে ই-কমার্সের অংশ ৬ শতাংশ বেড়েছে; ভিসা কার্ডধারীরা ভ্রমণ, শিক্ষা ও ইউটিলিটির ক্ষেত্রে বেশি খরচ করেছেন। ভিসা’র পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, অনলাইন ও দোকানে যথাক্রমে ৫০ ও ১৫ শতাংশের মতো ব্যয় বেড়েছে এবং দোকানে কেনাকাটার সময় প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রেই ক্রেডিট কার্ড ব্যবহার করে হয়েছে।

তবে, ঈদের আগের দিনগুলোতে দোকানে ৬০ শতাংশেরও বেশি খরচ হয়। আর এসব দোকান ব্যয়ের মোট ৬৫ শতাংশই পোশাক, সুপারমার্কেট ও ভ্যারাইটি স্টোর, মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ এবং অন্যান্য খুচরা দোকানে হয়।

এ বিষয়ে সাব্বির আহমেদ আরও বলেন, “তরুণ প্রযুক্তিপ্রেমী জনসংখ্যা, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরে উপযোগী সরকারি উদ্যোগ বাংলাদেশের জন্য একটি প্রতিশ্রুতিশীল আগামী তৈরি করছে। লেনদেনের প্রাথমিক উপায় হিসেবে যেখানে নগদ অর্থ ব্যবহার করা হয়, সেখানে খুব স্পষ্ট একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে; আর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই পরিবর্তনকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। উদ্ভাবনী উপায়ে কার্ডের ব্যবহার ও গ্রহণযোগ্যতা বাড়াতে আমরা আমাদের ব্যাংক ও মার্চেন্ট অংশীদারদের সাথে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি; যেন দেশজুড়ে আমাদের গ্রাহকরা খুব নিরাপদে, সহজ ও স্বাচ্ছন্দ্যে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ভিসা কার্ড ব্যবহার করতে পারেন।”

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত