ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালের প্রথম প্রান্তিকে নৈপুণ্যের জন্য ‘উইমেন ওয়ারিয়র্স’দের ব্র্যাক ব্যাংকের সম্মাননা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৪:১৩

 ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নারী সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁরা। 

‘উইমেন ওয়ারিয়র্স’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিস্ট্রিনিউশন নেটওয়ার্কের নারী সহকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত এসব নারী কর্মকর্তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন।

এ সময় অনুষ্ঠানে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৮ মে ২০২৪ আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেকসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্যাংকের ফ্রন্টলাইনে কর্মরত নারী কর্মকর্তারা ব্যাংকের ব্যবসায়িক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নারীদের জন্য অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগ প্রদানে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে ব্র্যাক ব্যাংক নারীদের ক্যারিয়ার অগ্রগতি এবং পেশাগত সাফল্য অর্জনে সহায়তা করে।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত